নতুন রুটিনে দ্রুততম সময়ের মধ্যে স্থগিত পরীক্ষা সম্পন্ন করার আহ্বান

চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিতকৃত এইচএসসি পরীক্ষা যৌক্তিক গ্যাপ দিয়ে নতুন রুটিনে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন একদল পরীক্ষার্থী। গতকাল সকালে চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বেশ কিছু পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। তারা দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠানের আহ্বান জানিয়ে প্রতিটি বিষয়ের মধ্যে যৌক্তিক গ্যাপ রেখে নতুন রুটি প্রকাশের দাবি জানান। বোর্ডের চেয়ারম্যান ধৈর্য্য ধরে পরীক্ষার্থীদের বক্তব্য শুনেন এবং তাদের স্মারকলিপি আজকের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন বলে আশ্বস্ত করেন। এই সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরীসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে লবণ কারখানায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধদুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : এমপি এনাম