দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : এমপি এনাম

কোলাগাঁওয়ে ৫ শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ

| সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন বিএনপি নেতা হাজী কাউছার হোসেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ৫ শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেলে কোলাগাঁও ইউনিয়নের নলান্ধা কাশেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। এসময় এমপি এনাম নিজ হাতে ৫ শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। তিনি তাদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সংকট মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম এমপি বলেন, বন্যার এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার যেমন ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করছে, তেমনি সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতাকর্মীদেরও মানবিক দায়িত্ব পালন করতে হবে। বিএনপি জনগণের দল, তাই মানুষের দুঃসময়ে আমরা ঘরে বসে থাকতে পারি না। ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্যোক্তা হাজী কাউছার হোসেন বলেন, বন্যায় কোলাগাঁও ইউনিয়নের অনেক পরিবার চরম কষ্টে দিন কাটাচ্ছে। তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে আমার সামর্থ্য অনুযায়ী এই সহায়তার আয়োজন করেছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম, মঈনুল আলম ছোটন, আব্দুল মাবুদ, মীর জাকের আহমেদ, মাহাবুবুল আলম, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, ফরিদুল আলম সওদাগর, এ কে এম নাছির উদ্দিন, আবু বক্কর মেম্বার, নুরুল ইসলাম বাডালা, মিজানুর রহমান, জামাল উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস. এম. হোসেন নয়ন, মো. সেকান্দর হোসেন নয়ন, মো. পারভেজ, নুরুল হোসেন খান, হাজী মো. শামসুল আলম কোম্পানি, সিরাজুল হক, মো. হায়দার আলী, হাজী ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধনতুন রুটিনে দ্রুততম সময়ের মধ্যে স্থগিত পরীক্ষা সম্পন্ন করার আহ্বান
পরবর্তী নিবন্ধতারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নেই সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব