কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ পালন উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা উপজেলা মিলনায়তন কিন্নরীতে অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক, মাধ্যমিক ও কারিগারি শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কাপ্তাই দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম বলেন, নজরুল বর্ষ পালন উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী,উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, শিল্পকলা একাডেমির শিল্পীসহ সংশ্লিষ্ট সবাই বছর জুড়ে গৃহীত বিভিন্ন কর্মসূচি যথাযথ ভাবে পালন করবেন। কাপ্তাই উপজেলায় সম্মান ও মর্যাদার সাথে নজরুল বর্ষ পালন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচি গুরুত্বের সাথে পালন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।











