জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকিতে থাকা চট্টগ্রামের সুরক্ষায় দীর্ঘমেয়াদি ও টেকসই মহাপরিকল্পনার আহ্বান জানিয়ে বন্দরনগরীতে অনুষ্ঠিত হলো উচ্চপর্যায়ের সেমিনার। গতকাল শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে রোডম্যাপ ফর মেইনস্ট্রিমিং ক্লাইমেট রিসাইলেন্স ইন আরবান প্ল্যানিং শীর্ষক সেমিনারের আয়োজন করে অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটি (ওডিএমএস)। স্বাগত বক্তব্য দেন, ওডিএমএস–এর চিফ এক্সিকিউটিভ মুহাম্মদ মতিউর রহমান চৌধুরী মিল্টন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ক্যাবিনেট ডিভিশনের প্রশাসন ও বিধি উইংয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য এবং চবি হালদা নদী গবেষণাগারের সমন্বয়ক অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া। সভাপতিত্ব করেন ওডিএমএস’র চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। মূল প্রবন্ধে অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া চট্টগ্রামের পরিবেশগত সংকটের মূল কারণ ও উত্তরণের পথ নির্দেশ করে বলেন, জলাবদ্ধতা ও পরিবেশগত বিপর্যয় রোধে সবার আগে নগরীর প্রাকৃতিক খালগুলোকে সম্পূর্ণ দখলমুক্ত ও পুনরুদ্ধার করতে হবে। একই সাথে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। জলবায়ু অভিযোজনে জনসাধারণের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা না গেলে কোনো টেকসই সমাধান সম্ভব নয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেল বলেন, নগর পরিকল্পনাকে যদি আমরা এখনই জলবায়ু সহনশীল করে গড়ে তুলতে না পারি, তবে টেকসই উন্নয়ন অধরাই থেকে যাবে। ওডিএমএস–এর মতো গবেষণা সংস্থাগুলোর মাঠ পর্যায়ের ডেটা ও প্রযুক্তিভিত্তিক মডেল সরকারি নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সেমিনারে বিশেষ অতিথি ও আমন্ত্রিত আলোচক ছিলেন, চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ সালেহ জহুর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, সিএমপির (ডিবি) ডিসি আব্দুর রহমান, বিটিভি চট্টগ্রামের বার্তা সম্পাদক মো. জাহিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপরিচালক শাহ আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। আলোচনায় অংশ নেন ইউএসটিসির সহযোগী অধ্যাপক ড. শাহাবুদ্দীন, চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের সহকারী অধ্যাপক নাবিলা নুসরাত ও সহকারী অধ্যাপক নাইনা ইসলাম, ড. নূরে আলম সিদ্দিকী। বক্তব্য দেন, সাংবাদিক আবু মোশাররফ রাসেল, সিভাসুর জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র ডেপুটি ডিরেক্টর খলিলুর রহমান, চট্টগ্রাম জজ কোর্টের পিপি অ্যাডভোকেট ফেরদৌস মোর্শেদ খান, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুল পাশা ভূঁইয়া, ব্যাংকার সাজ্জাদুল আলম, জিয়াউর রহমান, রাজীব আহসান। অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, জলবায়ু ঝুঁকি প্রশমনে সরকারি–বেসরকারি উদ্যোগের পাশাপাশি অ্যাকাডেমিক গবেষণা ও মাঠপর্যায়ের বাস্তবায়নের মধ্যে একটি সুদৃঢ় সেতু বন্ধন প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।












