নগরে ১১ দলের উদ্যোগে গণভোটে হ্যাঁ’র পক্ষে রোড শো

| সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর ১১ দলের উদ্যোগে এক রোড শো অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টায় নগরীর বহদ্দারহাট মোড় থেকে এ রোড শো’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে সভাপতির বক্তব্যে জামায়াতের চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আগামী ১২ তারিখ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে একটি নতুন ও ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গড়ে তুলুন। গণভোট একটি গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তের অংশ, যেখানে জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি কর্মসূচির মাধ্যমে গণভোটের গুরুত্ব এবং ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন।

রোড় শোতে ১১ দলের সমন্বয়ক ও মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় ১১ দলের নেতৃবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মুহিদুল ইসলাম, খেলাফত মজলিসের মহানগর সভাপতি খুরশীদ আলম, বাংলাদেশ নেজাম ইসলাম পাটির নায়েবে আমীর মুবিনুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহানগর সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন আলম, আমার বাংলাদেশ পাটির মহানগর আহ্বায়ক গোলাম ফারুক, লেবার পাটির মহানগর সেক্রেটারি আফসার উদ্দিন, এনসিপির মহানগর যুগ্ম সমন্বয়কারী মীর শোয়াইব, বিডিপির চট্টগ্রাম মহানগর সহসভাপতি আব্দুল মোতালেব প্রমুখ। রোড শোটি বহদ্দারহাট মোড় থেকে শুরু হয়ে ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট মোড়, আগ্রাবাদ মোড়, কাস্টমস মোড়, সল্টগোলা, ইপিজেড মোড়, বন্দরটিলা ও স্টিল মিল অতিক্রম করে পতেঙ্গায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে অস্ত্র ও হাতবোমা, তার দুই ভাই গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএপিলেপ্সি ক্লিনিকে সেবা পাচ্ছেন মৃগী রোগীরা