নগরীতে আরো ৪৮ জন গ্রেপ্তার

সিএমপির এস ড্রাইভ অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ মার্চ, ২০২৬ at ৫:২৫ পূর্বাহ্ণ

নগরীতে মাদক, ছিনতাই, জুয়াড়ি ও কিশোর গ্যাং প্রতিরোধে এস ড্রাইভ অভিযানে আরো ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল নগরীর কোতোয়ালীসহ ১৬ থানা এলাকাজুড়ে পরিচালিত অভিযানেই তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ১ হাজার ৬৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এরমধ্যে সদরঘাট থানা পুলিশ ৪৭ পিস, বাকলিয়া থানা পুলিশ ১ হাজার পিস ও আকবরশাহ থানা পুলিশ ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেন।

নগর পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের ৮জন মাদক কারবারি, ১৭ জন ছিনতাইকারী, চাঁদাবাজ ২ জন, ১২ জন জুয়াড়ি ও কিশোর গ্যাং সদস্য রয়েছে ৯ জন। নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃতদের মামলা দায়ের পরবর্তী আদালতের কাছে সোপর্দ করা হয়েছে। প্রসঙ্গত, গত কিছুদিন ধরে আইন–শৃঙ্খলা বাহিনী মাদক, ছিনতাই, জুয়াড়ি ও কিশোর গ্যাং প্রতিরোধে নগরীতে এস ড্রাইভ অভিযান পরিচালনা করে আসছে। গত রোববার এস ড্রাইভ অভিযানে গ্রেপ্তার হয়েছিল ৩৮ জন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ৭৫ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ
পরবর্তী নিবন্ধবিদ্যুৎ সংকটে চবির সব কার্যক্রম স্থগিত