দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ-আল-ছগীরের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ

| শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আবদুল্লাহ–আল–ছগীরের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের গড়দুয়ারাস্থ গ্রামের বাড়ি সংলগ্ন মাদ্রাসায় খতমে কোরআন ও শাহ্‌ আমানত দরগাহ লেইনস্থ তনজিমুল মোছলেমিন এতিমখানায় খতমে কোরআন ও মিলাদ মাহাফিলের আয়োজন করা হয়েছে। তাছাড়া বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে আজ বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে সেমিনার ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে ।

উল্লেখ্য, মরহুম আবদুল্লাহ–আল–ছগীর বাংলাদেশ সম্পাদক পরিষদের সহ–সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালক, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সিনিয়র সহ–সভাপতি, চট্টগ্রাম সংবাদপত্র পরিষদের প্রথম আহ্বায়ক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ নবী
পরবর্তী নিবন্ধচন্দনাইশে লাইসেন্সবিহীন তিন করাত কলকে জরিমানা