উত্তরা মোটর্স লিমিটেড রাজধানী ঢাকায় বাজাজ পালসার জিমখানা ‘এড় ঋড়ৎ এড়ষফ’ (গো ফর গোল্ড) রাইডিং ক্যাম্পের কার্যক্রম শুরু করেছে। পর্যায়ক্রমে সমগ্রদেশে এই রাইডিং ক্যাম্প অনুষ্ঠিত হবে। ‘Go For Gold’ টেস্ট রাইডিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বাজাজ পালসার এন ১৬০ ডুয়েল চ্যানেল এবিএস, ডিজিটাল কনসোল, ফুয়েল ইনজেকশনসহ মোটরসাইকেলটির আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তব/স্পষ্ট ধারণা দেওয়া।
ইউএসপি USD ফর্ক, টার্ন–বাই–র্টান নেভিগেশন, রাইড মুড, স্লিপার ক্লাচ, গিয়ার ইন্ডিকেটরসহ উন্নত প্রযুক্তির সাথে পরিচয় করে দেওয়ার জন্য এবং বাজাজ পালসার এন ১৬০ মোটরসাইকেলটির রাইডিং কমফোর্ট অনান্য মোটরসাইকেল থেকে উন্নতর সেই অভিজ্ঞতা শেয়ার করাতে এই ‘Go For Gold’ টেস্ট রাইডিংয়ের আয়োজন করা হয়েছে। আগ্রহী মোটরসাইকেল প্রেমিদের বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে এই টেস্ট রাইডে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। বাজাজ অটো লিমিটেড, ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট মানিশ থাপার এবং উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানসহ বিভিন্ন্ মোটরসাইকেল রাইডার গ্রুপ, ইনফ্লুয়েন্সার গ্রুপসহ বাজাজ অটো এবং উত্তরা মোটর্স এর কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুই দশক আগে শুরু থেকেই বাজাজ পালসার সারা বিশ্বে স্পোর্টস মোটরসাইকেলের পথ প্রদর্শক। এই সেগমেন্টের উন্নতির সাক্ষী হিসাবে পালসার ব্যাজটি স্পোর্টস বাইকিংয়ের সমার্থক হয়ে উঠেছে। বাংলাদেশে মোটরসাইকেল জগতে বাজাজ পালসার একটি আস্থার ও ঐতিহ্যের নাম, যা দেশের মোটরসাইকেল চালক ও ক্রেতাদের মন জয় করেছে এবং এর আধূনিক বৈশিষ্ট্যগুলি সবাইকে আকর্ষিত করেছে। পরবর্তী পালসার জিমখানা ‘Go For Gold’ রাইডিং ক্যাম্পটি ২০ জুন, শনিবার যশোর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে অটোমোবাইল সেক্টরের স্বনামধন্য ও শীর্ষস্থানীয় মোটরসাইকেল আমদানিকারক, প্রস্তুতকারী এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রিত বাজাজ মোটরসাইকেল দীর্ঘ ৪ দশক ধরে সমগ্র দেশব্যাপী ১৫টি শাখা অফিস, ৩৫০ টির অধিক থ্রী এস ডিলার (সেলস, সার্ভিস ও স্পেয়ার) এর মাধ্যমে বাজারজাত করে আসছে ও অনুমোদিত সার্ভিস সেন্টার তথা প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক্সের মাধ্যমে শহর থেকে গ্রামগঞ্জে বিক্রয়োত্তর সেবা প্রদান নিশ্চিত ও সহজলভ্য করে আসছে। উত্তরা মোটর্স বাংলাদেশে বাজাজ অটো লিমিটেড ভারতের একমাত্র পরিবেশক। প্রেস বিজ্ঞপ্তি।












