দায়িত্ববোধে আনে সমৃদ্ধি

ডা. বরুণ কুমার আচার্য্য | মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৪:৪৭ পূর্বাহ্ণ

নৈতিকতা ও সামাজিক সম্পর্ককে নষ্ট করে শিল্প ও পরিকাঠামো তৈরি করা যায় না। নৈতিক ব্যবহারের সূত্রগুলি অনুসরণ না করলে যে ফল ভোগ করতে হয়, আইনগত ব্যবহারের সূত্রগুলি অনুসরণ না করলে একই ধরনের ফল ভোগ করতে হয়। কিছু লোক আছেন যারা নৈতিকতার কোন মূল্য দেবেন না। তারা মনে করেন সহজ পথে হাঁটছেন। প্রকৃতপক্ষে এটাই দুর্গম পথ। আপনি কি নিজের কাছে জবাবদিহি করতে পারেন আপনার আশেপাশের মানুষের জন্য যা করা উচিত তা যদি না করে থাকেন? আপনি কি বাচ্চাদের কাছে বড়াই করার পর স্বচ্ছন্দ বোধ করেন? তা যদি না হয়, তাহলে আপনার ব্যবহার অনৈতিক। নিজের প্রতি বিশ্বাস এবং হাস্যরসবোধ মানুষকে সঠিক পথে চলতে সাহায্য করবে।

পূর্ববর্তী নিবন্ধসুন্দর হোক আপনার হাতে
পরবর্তী নিবন্ধটানেলে নজরদারি বাড়ানো হোক