দাদুর ছাতা

কাজল নিশি | বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৫:০৫ পূর্বাহ্ণ

বৃষ্টিজলে দলে দলে

ব্যাঙ ছানা গান গায়,

লালসবুজের এমন দেশে

মন হারিয়ে যায়।

জলের মাঝে সভা বসায়

কাইকা, পুঁটি, কই,

দৃশ্য দেখে খোকন করে

দুরন্ত হইচই।

ঝুম বৃষ্টিতে মেলে দাদু

মাথার ওপর ছাতা,

সেই রূপটি আঁকতে খুকু

নিল তুলি খাতা।

খাতায় যখন আঁকে খুকু

বৃষ্টিনাচের জল,

উড়ে এসে ঝাপটা মারে

কানা বকের দল।

পূর্ববর্তী নিবন্ধযাবো আমি মেঘের দেশে
পরবর্তী নিবন্ধপা পিছলে আলুর দম