তিন স্কুলের জয়, সমতায় বাগমনিরাম-নতুন কুড়ি

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল গোল্ডকাপ

| শুক্রবার , ৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:৪৫ পূর্বাহ্ণ

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর আয়োজিত টুর্নামেন্টের বৃহস্পতিবারের খেলায় জয় পেয়েছে ওয়ারলেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়, টি এন্ড টি উচ্চ বিদ্যালয় ও বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ। বাগমনিরাম আব্দুর রশীদ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় বনাম নতুন কুড়ি বিদ্যা নিকেতন ম্যাচটি ড্র হয়।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ১ম ম্যাচে ওয়ারলেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় ২০ গোলে (গোলদাতা : সাকিবুল হাসান ও মোহাম্মদ নাহিয়ান) আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ ওয়ারলেস স্কুলের মোহাম্মদ সাকিবুল হাসানের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় সদস্য মো. ইকবাল।

সকালে অনুষ্ঠিত দিনের ২য় খেলায় টি এন্ড টি উচ্চ বিদ্যালয় ২০ গোলে (গোলদাতা : মো. আলা উদ্দিন ইসলাম ও শাহেদ আলী) লামাবাজার আছদ আলী সওদাগর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। খেলার ম্যান অব দ্যা ম্যাচ টি এন্ড টি স্কুলের শাহেদ আলীর হাতে পুরস্কার তুলে দেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় সদস্য ও সাবেক ক্রিকেটার আবদুল আহাদ রিপন।

দুপুরে অনুষ্ঠিত দিনের ৩য় ম্যাচে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ ৩০ গোলে (গোলদাতা : আসাদুল ইসলাম, রাহাত রাফসান ও রেহান মুন্সি) চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ বেপজা স্কুলের আসাদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম।

বিকালে অনুষ্ঠিত ৪র্থ ও শেষ ম্যাচে বাগমনিরাম আব্দুর রশীদ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় (গোলদাতা: গোফরান হামজা আয়াত) ও নতুন কুড়ি বিদ্যা নিকেতনের (গোলদাতা : আবদুল আবিদ সিফাত) মধ্যকার ম্যাচটি ১১ গোলে ড্র হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বাগমনিরাম স্কুলের আয়াত। আগামীকাল (শনিবার) থেকে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের নকআউট ম্যাচ শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধকারাগারে বসেই এমবাপ্পেকে টার্গেট, ফ্রান্সে আটক তরুণ
পরবর্তী নিবন্ধসিরিয়ার বিপক্ষে হেরে খাদের কিনারে বাংলাদেশ