গতকাল শনিবার বাদ আসর বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঢাকার যাত্রাবাড়িস্থ ধলপুরে অবস্থিত পরিষদের কেন্দ্রীয় অফিসে করা হয় এ আয়োজন। বিটিপির কেন্দ্রীয় সহ–সভাপতি ও টঙ্গীস্থ মোহাম্মদীয়া খানকাহ শরিফের পরিচালক হযরত শাহছুফি গোলাম মোহাম্মদ সাত্তার মোল্লার (মা.জি.আ) সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলার টঙ্গীস্থ হায়দারী দরবার শরিফের পীর ও বিটিপির প্রেসিডিয়াম মেম্বার শাহছুফি হযরত সৈয়দ আলী রেজা পাহলবী হায়দার (মা.জি.আ.) এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন ডেমরাস্থ চিস্তিয়া খানকাহ শরিফের পরিচালক–বিটিপির সাধারণ সম্পাদক হযরত ডা. শামসুল আলম চিশতি (মা.)।
বাংলাদেশ তরিকত যুব পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক–চট্টগ্রাম দরবার শরীফের শাহজাদা ছৈয়দ মোহাম্মদ ছরোয়ার আলম শাহ মিডুর সঞ্চালনায় উক্ত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক হযরত মোহাম্মদ আলী আকবর, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হযরত শাহছুফি মিলন পরদেশী, গাজীপুর জেলা আহ্বায়ক সৈয়দ মনিরুল আলম, যুগ্ম আহ্বায়ক হযরত বেল্লাল হোসেন আহমদ শাহ, হয়দারী দরবারের শাহজাদা ছৈয়দ ইত্তেহাদুল আলী হায়দার, ছৈয়দ ঈমামুল আলী হায়দার, উত্তরা যুব প্রতিনিধি মোকছেদুল আরেফিন শুভ, জেলা সদস্য সচীব ছুফি সাধক শেখর শাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












