দেশের ক্রিকেটের প্রথম ‘টিম ম্যানেজমেন্ট ড্রাফট’ হয়ে গেল মঙ্গলবার দুপুরে। তিন সংস্করণ মিলিয়ে ঘরোয়া ক্রিকেটের নতুন আসর ‘ডি থ্রি’ ট্রফির ছয় দলের কোচ ও সাপোর্ট স্টাফ বাছাই করা হলো এই আয়োজনে। প্রতিটি দল বেছে নিয়েছে একজন প্রধান কোচ, দুজন করে সহকারী কোচ, একজন করে ফিজিও, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ও পারফরম্যান্স অ্যানালিস্ট। ড্রাফট টেবিলে ওয়ালটনের হয়ে অন্যদের সঙ্গে ছিলেন দলটির আইকন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, এইস ব্লুস্টারের টেবিলে ছিলেন তাদের আইকন নুরুল হাসান সোহান, সেভেন রিংস সিমেন্টের হয়ে ছিলেন আইকন মুশফিকুর রহিম। প্রতিটি দল তাদের ম্যানেজার ঠিক করবে নিজেরই। ছয়টি দল নিয়ে হবে এই থ্রি ডি ট্রফি। একই দল অংশ নেবে চার দিনের ম্যাচ, ৫০ ওভারের ক্রিকেট ও টি–টোয়েন্টি ক্রিকেটে। প্রতি দলের স্কোয়াডে থাকবে ২৩ ক্রিকেটার। টুর্নামেন্টের জন্য ক্রিকেটারদের নিলামা কিংবা ড্রাফট হবে আগামী ২৬ অক্টোবর। টি–টোয়েন্টি দিয়ে আসর শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। এরপর চার দিনের ম্যাচের আসর হবে জানুয়ারি, ৫০ ওভারের আসর মে মাসে।
ম্যানেজমেন্ট ড্রাফটে যাকে নিল যে দল : এইস ব্লু স্টার–প্রধান কোচ: সোহেল ইসলাম, সহকারী কোচ: সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল, আশিকুর রহমান। ট্রেনার: রুবাইয়াত হক, ফিজিও: জয় বিশ্বাস, অ্যানালিস্ট: এসএম জুলফিকার আলি। একমি– প্রধান কোচ: রাজিন সালেহ, সহকারী কোচ: তারেক আজিজ, ফয়সাল হোসেন ডিকেন্স। ট্রেনার : তুষার কান্তি হাওলাদার, ফিজিও: আবু রেজা মো. শরিফুল ইসলাম, অ্যানালিস্ট : সন্দীপ কুমার। সিটিজেন ব্যাংক– প্রধান কোচ: মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ: নাজমুল হোসেন, মোহাম্মদ সেলিম। ট্রেনার: কৈলাশনিশি রায় বসু, ফিজিও: খাইরুল ইসলাম, অ্যানালিস্ট: অনীক নিয়োগী। ফরচুন গ্রুপ– প্রধান কোচ: মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী কোচ: মোহাম্মদ আশরাফুল, আব্দুল কাইয়ুম জুয়েল। ট্রেনার: মনিরুজ্জামান, ফিজিও: বায়জেদুল ইসলাম খান, অ্যানালিস্ট: এমদাদুল হক। সেভেন রিংস– প্রধান কোচ–তালহা জুবায়ের। সহকারী কোচ– হান্নান সরকার, হুমায়ুন কবির শাহীন। ট্রেনার: ইফতেখারুল ইসলাম ইফতি, ফিজিও: দেলোয়ার হোসেইন, অ্যানালিস্ট: জাহান–ই–আলম। ওয়ালটন– প্রধান কোচ: আব্দুর রাজ্জাক, সহকারী কোচ: তুষার ইমরান, ডলার মাহমুদ। ট্রেনার: আসলাম খান, ফিজিও: এনামুল হক, অ্যানালিস্ট: নাসির আহমেদ নাসু।











