ডাকসু নেতাদের ওপর হামলার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ মিছিল

চবি প্রতিনিধি | শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে শিক্ষার্থীরা নানা প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, ছাত্রদলকে সাবধান করে দিতে চাই, আপনারা মজলুম ছিলেন, জালিম হবেন না। জালিমের পরিণতি কী হতে পারে তা ছাত্রলীগ থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীবান্ধব রাজনীতি করুন।

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ৫ আগস্টের পরে আমরা ভেবেছিলাম, ছাত্ররাজনীতিতে নতুন পরিবেশ তৈরি হবে। কিন্তু আমরা দেখেছি সময়ের পরিবর্তনের সাথে সাথে একটি বৃহৎ চক্র আবার সেই ভয় ও সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনতে চায়।

পূর্ববর্তী নিবন্ধলালদীঘি এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা তিনজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি