ডলি জহুর আসামি হতে পারে: সালমান শাহর মা

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:৩৫ পূর্বাহ্ণ

ছেলের হত্যার বিচার চেয়ে এবার খল অভিনেতা ডিপজল, ডলি জহুর ও শিবা শানুকে নিয়ে মুখ খুলেছেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী। তার দাবি, সালমান শাহর মৃত্যুর দিনের ঘটনা সম্পর্কে অনেকেই জানেন। তাই মামলার তদন্তে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এমনকি প্রয়োজন হলে ডলি জহুরসহ কয়েকজনকে আসামিও করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। খবর বাংলানিউজের। সালমান শাহ হত্যার ঘটনায় অভিনেত্রী ডলি জহুরকেও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করেন নীলা চৌধুরী। এ বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, যেদিন ইমনকে (সালমান শাহ) হত্যা করা হয়, সেদিন ডলি জহুরও তো ঘটনা সম্পর্কে অনেক কিছু জানত। ওই দিন কী কী হয়েছিল, সেই সম্পর্কে বিভিন্ন সময় ডলি জহুর গণমাধ্যমে কথা বলেছেন। তাকেও জিজ্ঞাসাবাদ করা দরকার। সামিরার সঙ্গে তার কতটা যোগাযোগ ছিল, সেটাও বের করা দরকার।

ডলি জহুর, বাদল খন্দকারসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে নীলা বলেন, তাদের কাছ থেকেও সালমান শাহর মৃত্যুর ঘটনা সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে। শুধু জিজ্ঞাসাবাদ নয়, তদন্তে প্রয়োজন হলে ডলি জহুরসহ কয়েকজনকে আসামি করার কথাও জানিয়েছেন নীলা চৌধুরী। তার ভাষ্য, ডলি জহুর, বাদল খন্দকার এরা অনেক কিছু জানে। তাদের সত্যটা প্রকাশ করা দরকার। প্রয়োজন মনে করলে এদের মধ্যেও কাউকে আমি আসামিও করতে পারি। ডলি জহুর আসামি হতে পারে। এদের অনেকেই সালমান শাহকে বিরক্ত করেছে।

পূর্ববর্তী নিবন্ধরোমের হোটেল বিতর্ক জেমস বললেন, ‘এটা কোনো বড় ঘটনা নয়’
পরবর্তী নিবন্ধ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি