টেকনাফে ১ কেজি আইসসহ ৬ কোটি টাকা মূল্যের মাদক জব্দ

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ৩০ জুলাই, ২০২২ at ৫:৩৭ পূর্বাহ্ণ

টেকনাফে অভিযান চালিয়ে ১.০৬৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১৫ কেজি কারেন্ট জালসহ দুইজনকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় একটি কাঠের নৌকা। আটককৃতরা হলেন টেকনাফ রংগীখালী গ্রামের আবুল কাশেমের ছেলে মো. রিয়াজ উদ্দিন (২০) ও নূর মোহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন (১৯)। গতকাল শুক্রবার ভোররাত টেকনাফ হ্নীলা আনোয়ার প্রজেক্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি হ্নীলা বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল নাফ নদীর তীরে বেড়িবাঁধের পাশে অবস’ান নেয়। টহলদল দুইজন লোককে একটি কাঠের নৌকা নিয়ে মিয়ানমার থেকে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। পরে বাংলাদেশের সীমান্ত থেকে টহলদল তাদের ধাওয়া দিয়ে আটক করে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, বিজিবি টহলদল চোরাকারবারীদের স্বীকারোক্তির ভিত্তিতে নৌকার পাটাতনের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। ব্যাগের ভিতর থেকে উপরোক্ত মাদকদ্রব্য জব্দ করা হয়। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে একটি কাঠের নৌকা এবং ১৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্য, কাঠের নৌকা ও কারেন্ট জালের আনুমানিক মূল্য ৫ কোটি ৯২ লাখ টাকা। আসামিদের নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ তারুণ্যের পরীক্ষা আজ
পরবর্তী নিবন্ধপরিত্যক্ত ঘরে বসে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ৮