ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল গত ১৬ এপ্রিল মাদ্রাসা ময়দানে অধ্যক্ষ মাওলানা মুফতি আবদুল আউয়াল আল কাদেরির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান আল কাদেরির সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার দাতা সদস্য ও সাবেক সভাপতি মুহাম্মদ জাকের হোসেন চেয়ারম্যান। প্রধান আলোচক ছিলেন মাদ্রাসা গভার্নিং বডি সভাপতি মুহাম্মদ সোহেল। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মুফতি আবুল কাশেম রেজভি। বক্তব্য রাখেন– গভর্নিং বডি সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ নুরুদ্দীন সওদাগর, মাদ্রাসার সাবেক সহকারি অধ্যাপক মাওলানা সোলাইমান কাদেরি, সহকারি অধ্যাপক মাওলানা আবু বকর সিদ্দিকী, প্রভাষক মাওলানা বুলবুল বাহার, মাওলানা জামাল উদ্দিন আল কাদেরি, মাস্টার নুরুল ইসলাম, মাওলানা হাফেজ আলমগীর প্রমুখ। উপস্থিত ছিলেন– সকারি অধ্যাপক নিলুফার জাহান, নাসরিন নাভিলা, শিক্ষক হোসনে আরা, আসমাউল হুসনা, মাস্টার জাফর, সহকারি মাওলানা শামসুল আলম, মুজাম্মেল রেজা আজিজি, সামিহা ইবনাত, মাওলানা আব্দুস সালাম, ক্বারি ইউসুফ, মাস্টার নুরুল আবছার, মাওলানা মুসা কাজেম, ফারহানা, হেলাল উদ্দিন, আহমদ শাহ আদিল, তৌহিদুল আলম, মুহাম্মদ শরফুদ্দিন প্রমুখ। পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন– ওবাইদুল মুস্তফা সিদ্দিকি। প্রধান অতিথির বক্তব্যে জাকের হোসেন চেয়ারম্যান বলেন– শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি সুশিক্ষিত সমাজ একটি জাতির ভাগ্য পরিবর্তনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে। আজ যারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে তাদের মধ্য হতেই গড়ে ওঠবে দেশগড়ার ভবিষ্যৎ কর্ণধার। পরে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ কিয়াম শেষে মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আবদুল আউয়াল আল কাদেরি।













