সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী ইসমাইল হোসেন প্রকাশ টেম্পুকে (৩৫) চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামিনে মুক্তির পর কারাগার থেকে বের হওয়ার সময় গতকাল রোববার তাকে আটক করে পুলিশ। পরে তাকে ২০২৫ সালের ১৩ জুন কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সিএমপির উপ–পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ হাসান ইকবাল চৌধুরী সাংবাদিকদের জানান, ইসমাইল হোসেন টেম্পু দুর্ধর্ষ সন্ত্রাসী। অতীতে ১৩ বার গ্রেপ্তার হলেও প্রতিবারই জামিনে বেরিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে। তাই নতুন মামলায় আইনানুগভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা গেছে, টেম্পুর বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ অন্তত ৩০টি মামলা বিচারাধীন।












