জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের ফলাফল
চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন আয়োজিত ৮ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্যায়ের ১১২টি খেলা নিষ্পত্তি হয়েছে। সর্বশেষ গত ১৯ আগষ্ট আরো ১২ টি খেলা অনুষ্ঠিত হয়। এতে নাস বিলিয়ার্ডস একাডেমি ৩–২ গেমে আফটার আওয়ার্সকে, রাভেন বিলিয়ার্ডস এন্ড গেমিং ৩–২ গেমে কিউ বিলিয়ার্ডসকে, গুলশান ক্লাব লি. ৩–০ গেমে রয়েল স্পোর্টস লি. কে, কুমিল্লা সিটি ক্লাব ৩–০ গেমে নারায়ণগঞ্জ ক্লাব লি. কে, উত্তরা ক্লাব লি. ৩–০ গেমে বাংলাদেশ ক্লাব লি. কে, আর এন্ড বি বিলিয়ার্ডস সেন্টার ৩–০ গেমে ক্যাথলিক ক্লাব চট্টগ্রামকে, কিউ এন্ড ইউ বিলিয়ার্ডস ৩–০ গেমে দি ক্লাব হাউস চিটাগংকে, ঢাকা ক্লাব লি. ৩–০ গেমে সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোনকে, ঢাকা বোট ক্লাব ৩–১ গেমে জিমিস বোওলিং এন্ড বিলিয়ার্ডসকে, চিটাগাং বিলিয়ার্ডস জোন ৩–০ গেমে চিটাগাং ক্লাব ‘এ’ কে, চিটাগাং ক্লাব ‘বি’ ৩–২ গেমে চিটাগাং সিনিয়র্স ক্লাবকে এবং এ্যারিনা বাই কিউস্পোর্টস একাডেমি ৩–০ গেমে বনানী ক্লাবকে হারিয়ে প্রি কোয়ার্টার খেলার যোগ্যতা অর্জন করে।












