সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গতকাল বুধবার দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তক আহমদ খানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যা ১৬ কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এসময় উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, শহীদুল আলম বুলবুল, নুরুল আনোয়ার চৌধুরী, আব্দুল গফ্ফার চৌধুরী, এস.এম. মামুন মিয়া, জহুরুল ইসলাম চৌধুরী আলমগীর, এড. ফৌজুল আমিন, জামাল হোসেন, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, হুমায়ুন কবির আনসার, লায়ন হেলাল উদ্দিন, এহসানুল মওলা, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, এড. কাশেম চৌধুরী, বাবু চন্দ্র গুপ্ত বড়ুয়া, নিলুফা ইয়াসমিন, নাজমুল মোস্তফা আমিন, সাজ্জাদ হোসেন, লোকমান, রেজাউল হক চৌধুরী, ইসহাক চৌধুরী, রাসেল ইকবাল মিয়া, খোরশেদু আলম আইয়ুব, শহীদুল্লা চৌধুরী, ইউসুফ চৌধুরী, গাজী আবু তাহের, এডভোকেট শওকত ওসমান, শহীদুল আলম শহীদ, নুরুন্নবী চৌধুরী, হাসান চৌধুরী, আবুল কালাম আবু, সরওয়ার উদ্দিন, তৌহিদুল ইসলাম, শেফায়েল উল্লাহ চক্ষু সহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











