হাটহাজারী প্রতিনিধি জানান, ফতোয়াবাদস্থ চনা গাজীর বাড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা জহির আহম্মদ (৮২) গতকাল বৃহস্পতিবার বিকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ…রাজেউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ কন্যা, নাতি নাতনিসহ বহু আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে যান। গতকাল সন্ধ্যায় মরহুমের নিজ বাড়িতে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।













