কক্সবাজারে হোটেল-মোটেলসহ পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবি

মানববন্ধন ও বিক্ষোভ

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার অংশ হিসাবে গত এপ্রিল মাস থেকে বন্ধ হোটেল-মোটেলসহ পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ গতকাল কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কঙবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশন এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল হোটেল মোটেল জোনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বলা হয়, টানা লকডাউনের কারণে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এখন করুন দশা। বেতন-ভাতা না পেয়ে অনেক কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। তাই স্বাস্থ্যবিধি মেনে, শর্ত সাপেক্ষে হলেও হোটেল মোটেলসমূহ খুলে দিলে পর্যটন শিল্প বাঁচানো যাবে। অন্যথায় সমুদ্র সৈকত ঘিরে গড়ে ওঠা কক্সবাজারের পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট অর্ধলক্ষাধিক মানুষের পরিবারের দূর্ভোগ দিন দিন ঘনীভূত হবে। কঙবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সুবীর চৌধুরী বাদলের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন- উপদেষ্টা এডভোকেট মাহবুবুল আলম টিপু, আনোয়ার কামাল, সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, সদস্য আওয়াদ হোসেন কেনেডি, এডভোকেট ইছহাক প্রমুখ।
সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, করোনা লকডাউনের কারণে কঙবাজার শহরসহ জেলার পর্যটন কেন্দ্রসমূহে অবস্থিত ৭ শতাধিক আবাসিক হোটেল ও সহস্রাধিক রেস্তোরাঁ এখন বন্ধ রয়েছে। লকডাউনের কারণে কক্সবাজারের পর্যটন সেক্টরের সাথে জড়িত অর্ধলক্ষাধিক পরিবারে এবারও ঈদের আনন্দ আসেনি। গতবছরও ছিল একই পরিণতি। ফেডারেশন অফ বাংলাদেশ ট্যুরিজম সার্ভিসেস এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন- করোনা লকডাউনের কারণে কঙবাজারের পর্যটন শিল্পে দৈনিক ১০ কোটি টাকার বেশি ক্ষতির শিকার হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, করোনা সংক্রামণ প্রতিরোধ সংক্রান্ত কঙবাজার জেলার সমন্বয়ক হেলালুদ্দীন আহমদ বলেন, করোনা সংক্রমণের আধিক্য এখনো অব্যাহত থাকায় কঙবাজারের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে না। কঙবাজারে পর্যটক ঠেকাতে ঢাকা-কঙবাজার-ঢাকা রুটে আভ্যন্তরীন ফ্লাইট চলাচল পর্যন্ত আপাতত বন্ধ রাখা হয়েছে। করোনা সংক্রমণ কমে আসলে পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার বিষয়টি তখন চিন্তা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআকবরশাহে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধজহির আহম্মদ