জমিয়তে আশেকানে মাইজভাণ্ডারীর সেমিনার

| বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

নগরীর থিয়েটার ইনস্টিটিউটে গত ৫ অক্টোবর ইসলামী মানবিক সমাজ বিনির্মাণে সুফি চিন্তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জমিয়তে আশেকানে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় সেমিনারে সভাপতিত্ব করেন ডা. সৈয়দ মিশকাতুন নূর মাইজভাণ্ডারী। প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য মো. সরোয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। পীরজাদা সৈয়দ মোদাচ্ছের রায়হান আমিরী ও পীরজাদা সৈয়দ মাঈনুল ইসলাম জুনায়েদের উপস্থাপনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মুহাম্মদ রেজাউল মোস্তফা তানভীর আজহারী। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক ড. নু ক ম আকবর হোসেন। আলোচক ছিলেন–পীরজাদা সৈয়দ মাসুম কামাল আজহারী।

সেমিনারে বক্তারা বলেন, যুগে যুগে মহান রব্বুল আলামীন আশরাফুল মাখলুকাত মানুষকে হেদায়েতের মাধ্যমে মানব কল্যাণকামী মানবিক সমাজ গঠন ও শান্তি প্রতিষ্ঠার জন্য পথপ্রদর্শক প্রেরণ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফাইনালে বাওয়া ও ক্যান্টনমেন্ট পাবলিক এবং চবি ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিশ্ববিদ্যালয়
পরবর্তী নিবন্ধমেয়াদ শেষ হওয়ার ১৭ দিন আগে শপথ নিলেন চাকসুর সদস্য আকাশ