মাদক, ইয়াবা, চুরি–ডাকাতিসহ নানা অপরাধে উদ্বেগ প্রকাশ করে এসব অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে পটিয়ায় কমিউনিটি পুলিশিংয়ের প্রস্তুতি সভায়। অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানো, এলাকায় নজরদারি বাড়ানো এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
গতকাল শুক্রবার রাতে পটিয়া থানার অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি খোরশেদ আলম। উপরিদর্শক মো. জুয়েল উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি বদরুল খায়ের চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ আবু তাহের ও সেকেন্ড অফিসার ফরহাদ। সভায় বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগ করে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব না, অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিশেষ করে মাদক ও ইয়াবার বিস্তার ঠেকাতে পাড়া–মহল্লাভিত্তিক সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা। সভায় বক্তব্য দেন, মফজল আহমেদ, আবদুল মান্নান তালুকদার, ইব্রাহিম সওদাগর, আক্তার হোসেন মেম্বার, জামাল চেয়ারম্যান, জাগির মেম্বার, দিদারুল আলম, মোহাম্মদ হাসান, শরীফ উদ্দীন চৌধুরী, রেজাউল করিম, আলম মেম্বার, সেলিম চৌধুরী, সোলাইমান বাদল, আজিজুল হক সায়েম, আবদুর রহিম হিলু, ইয়াছিন আরাফাত, আবদুল মান্নান, নাজিম উদ্দীন, কামরুল হাসান জুয়েল প্রমুখ।












