ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ

মাদ্রাসা খুলবে ১৪ জুন থেকে

| রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:১০ পূর্বাহ্ণ

কোরবানির ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আজ রোববার থেকে স্কুলকলেজে ক্লাস শুরু হচ্ছে। তবে দেশের বিভিন্ন স্তরের মাদ্রাসাগুলোতে ক্লাস শুরু হবে ১৪ জুন থেকে। ঈদের এক সপ্তাহ আগে গত ২১ মে ক্লাস শেষে স্কুলকলেজে ছুটি শুরু হয়েছিল। ছুটি চলে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটির দিন পড়ায় পাঠদান শুরু হচ্ছে রোববার থেকে। সব মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি পান শিক্ষার্থীরা। খবর বিডিনিউজের।

অপরদিকে মাদ্রাসাগুলোতে ২১ মে ক্লাস শেষে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি। ফলে মাদ্রাসাগুলোতে ক্লাস শুরু হবে ১৪ জুন থেকে। সব মিলিয়ে ‎মাদ্রাসার শিক্ষার্থীরা ২৩ দিনের অবকাশ পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার