চোরাই স্বর্ণ বিক্রির ১৫ লাখ টাকাসহ তিনজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থেকে চোরাই স্বর্ণ বিক্রির প্রায় ১৫ লাখ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আকবরশাহ থানা পুলিশ। গত শুক্রবার ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চৌরাস্তা মাথাসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে এ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনকর্ণফুলী থানা এলাকার সেতু দাস প্রকাশ সালাউদ্দিন (৪৩), কুমিল্লার দাউদকান্দি এলাকার মোহাম্মদ আলী (৪৩) ও একই জেলার মুরাদনগর এলাকার বাসিন্দা দেবব্রত বণিক প্রকাশ বলাই বণিক (৩৭)

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান দৈনিক আজাদীকে বলেন, গত ২৮ জুলাই সিটি গেট এলাকায় একটি বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা উক্ত বাসাবাড়ি থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাসার কর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করলে আমরা সম্ভাব্য এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানের একপর্যায়ে গত শুক্রবার সন্ধার সময় ঘটনায় সরাসরি জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় চোরাই স্বর্ণ বিক্রির অর্থ ও স্বর্ণের ওজন মাপার বিশেষ যন্ত্রও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররকৃত তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি কামরুজ্জামান।

পূর্ববর্তী নিবন্ধতদন্তের আওতায় ২০০ কোটি টাকার বেশি ৪২ খেলাপির অর্থপাচার
পরবর্তী নিবন্ধসৌদিতে সোফা কারখানায় আগুন, নিহত ১৭