চোখ জুড়িয়ে যায়

মজনু মিয়া | বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

দেখলে শোভা অপরূপা

চোখ জুড়িয়ে যায়,

যেদিক তাকাই রূপের শোভায়

মনটা শান্তি পায়।

দেশ মা আমার জন্মভূমি

তুমি সেরা হও,

তুমি আমার হৃদয় জুড়ে

সুখের কথা কও।

কোথায় গেলে শান্তি মেলে

কোথাও না তা পাই,

তুমি ছাড়া এই জগতে

আর কোথাও যে নাই।

পূর্ববর্তী নিবন্ধকলা গাছের ভেলা
পরবর্তী নিবন্ধউপহার