চোখে আঘাতের চিহ্ন,পাহাড়তলীতে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৫ এপ্রিল, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মো. শুক্কুর। বয়স ৪৮। গতকাল সকালে পাহাড়তলী থানাধীন কাজী মসজিদ সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। শুক্কুর হাজি ক্যাম্প এলাকার নূর আহম্মদের ছেলে।

পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) খোকন দাশ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ কাজী মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় একটি লাশ উদ্ধার করেছে। লাশের চোখে কিছুটা আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধইসলামি শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার স্বর্ণালি স্মারক কাগতিয়া কামিল এম.এ. মাদরাসা
পরবর্তী নিবন্ধএবার নাম হবে বৈশাখী শোভাযাত্রা : সংস্কৃতিমন্ত্রী