জাতীয় নতুন কুঁড়ি দাবায় অংশগ্রহণে ইচ্ছুক দাবাড়ুদের নিয়ে নগরীতে শুরু হয়েছে চেসকোড দাবা প্রশিক্ষণ ক্যাম্প। গত ১৫ আগষ্ট শনিবার সকালে কাজীর দেউড়ি শাহী কমার্শিয়াল কলেজেস্থ চেসকোড একাডেমি প্রাঙ্গণে ৩১ জন দাবাড়ুর অংশগ্রহণে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ ক্যাম্পের প্রথম পর্বের উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. জাহিদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেসকোড একাডেমির পরিচালক ও ন্যাশনাল ইন্সট্রাক্টর মো. মহসিন জামাল পাপ্পু, পরিচালক আলী কায়সার, আলী আবছার, এক্সিকিউটিভ পরিচালক রফিকুল হাসান, শাহী কমার্শিয়াল কলেজ পরিচালক শাহ মো. জিয়া উদ্দিন এবং চেসকোড একাডেমির পরিচালকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












