চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে তথ্যের প্রবাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ভুয়া তথ্য ও অপতথ্যের ঝুঁকিও। তাই ক্যাম্পাস সাংবাদিকদের হতে হবে প্রযুক্তিসচেতন, তথ্যযাচাইয়ে দক্ষ এবং দায়িত্বশীল। সত্য, যুক্তি এবং মানবিক মূল্যবোধকে ধারণ করেই সাংবাদিকতার পথচলা হতে হবে। তিনি আরও বলেন, ক্যাম্পাস সাংবাদিকতার আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন হলো সম্পর্ক ও নেটওয়ার্ক গড়ে তোলা। এই সম্পর্ক কেবল বিশ্ববিদ্যালয় জীবনেই নয়, ভবিষ্যৎ কর্মজীবনেও অত্যন্ত মূল্যবান সম্পদ হিসেবে কাজ করে।

তিনি গতকাল বুধবার ছাত্রশিক্ষক মিলনায়তন ভবনের (টিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপউপাচার্য ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির (আইইটি) পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। সভায় কার্যনির্বাহী পরিষদ ২০২৬২৭ এর নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আসাদুল্লাহ গালিব এবং সাধারণ সম্পাদক ফাইয়াজ মুহাম্মদ কৌশিক। সমিতির বিদায়ী কমিটিকে সম্মাননা স্মারক প্রদান করেন ভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। নতুন কমিটির সদস্যরা হলেন আকিফা মঞ্জুর তিশা, গোলাম মোস্তফা তানিম, তানভীর আহমাদ, নাজিফা তাসনিম জিফা, ইবাদ হোসেন, জারীন তাসমীন সাবা, অনুরাশা রাফানা এবং শাওকিক ইসলাম জোহা। নাজমুল কবির সিয়াম, মোঃ মিসবাহ উদ্দিন এবং দৈনিক আজাদীর প্রতিনিধি সাব্বির হোসাইনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধসে পড়ল মাটির ঘর, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন বৃদ্ধা মাজেদা
পরবর্তী নিবন্ধমীরসরাই-সীতাকুণ্ডে সকল ঝর্নায় পর্যটক প্রবেশ নিষেধ