চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ ও আইপিআরটির সমাপনী অনুষ্ঠান

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (ইঅঊঞঊ) অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক গঠিত ইন্সটিটিউশনাল প্রোগ্রাম রিভিউ টিমের (আইপিআরটি) সাথে সমাপনী সভা সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিন্ডিকেট কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ভাইসচ্যান্সেলর (রুটিন দায়িত্ব) এবং তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, প্রধান প্রকৌশলী মোহাম্মদ তারেকুল আলম, কম্পট্রোলার মো. শফিকুল এবং চীফ লাইব্রেরিয়ান মো. আব্দুল খালেক সরকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধদুই উপজেলার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত বাস্তবায়নের আহ্বান