চিঠির ভেতর হারিয়ে যাই
লিখে রাখা শব্দগুলো
আমাদের ভালোবাসা।
প্রতিটি অক্ষর কাগজ ছেড়ে উঠে
এসে আমাকে ছুঁয়ে দেয়।
কলমে লেখা আবেগ
প্রণয়ের সুন্দরতম সত্য।
যখন তুমি আমি মুখোমুখি
কথাগুলো নিরুদ্দেশ।
হঠাৎ ভীষণ শূন্য শূন্য,
জড়িয়ে যায় কণ্ঠস্বর।
শ্বাসটা থমকে থাকে,
বলতে চেয়েও বলা হয় না
ভীষণভাবে চাই
আমরা আমাদের চাই।
তাই ফিরে যাই
কলম আর কাগজে
মনের জানালা খুলে
গাঁথি পুষে রাখা প্রেমমালা।








