চিটাগাং এক্স শাহীন এসো’র মিলনমেলা ৮ জানুয়ারি

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন (চেসা) –র তৃতীয় মিলনমেলা আগামী ৮ জানুয়ারি বিএএফ শাহীন কলেজ চট্টগ্রাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ৩য় মিলনমেলা অনুষ্ঠানে সংগঠনের আবেদন ও কলেজ কর্তৃপক্ষের গত ১ অক্টোবরের অনুমতিপত্রের প্রেক্ষিতে সংগঠন নেতৃবৃন্দ গত ৮ অক্টোবর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কলেজ উপাধ্যক্ষ তাসলিমা বেগম, এডজুটেন্ট স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ চপল, সংগঠন সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক ওয়াহিদ মাহমুদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম রানা প্রমুখ উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে সংগঠন নেতৃবৃন্দ ভেন্যু পরিদর্শন করে মিলনমেলা সফল করার জন্য সংগঠনের সদস্যদের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধজাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রামের মতবিনিময়