চান্দগাঁও থানা মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫৫ পূর্বাহ্ণ

নগরের চান্দগাঁও থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী সাদ্দামকে (৩১)- গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে চান্দগাঁও থানার পশ্চিম মোহরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাদ্দাম হবিগঞ্জ বাহুবলী থানার মিরপুর জয়পুর এলাকার কদর আলীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি হাটহাজারী উপজেলার ধুপপোল কলাবাগানে থাকেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধআসাদকে রক্ষায় আর আগ্রহী ছিল না রক্ষক রাশিয়া : ট্রাম্প