নগরীর চান্দগাঁও থানা এলাকায় ১০ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। তার নাম সুমি আক্তার। তিনি রাঙ্গুনিয়া উপজেলার ধামাইর হাট এলাকার বাসিন্দা। গতকাল চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুরপাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সুমি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। মৌলভী পুকুরপাড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ১০ নম্বর বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে সুমি গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।











