চসিকের সচিব হলেন আশরাফুল আমিন

| মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৮:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব হিসেবে গতকাল সোমবার যোগদান করেছেন উপসচিব মোহাম্মদ আশরাফুল আমিন। তিনি ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য। তিনি এর আগে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) পদে ছিলেন।

এছাড়া তিনি এটুআই প্রকল্পের স্পেশালিস্ট হিসেবে সরকারের বিভিন্ন ই–গভর্ন্যান্স বিষয়ক উদ্যোগ বাস্তবায়ন করেছেন। তিনি খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করার পর লন্ডনের ইউনিভার্সিটি অফ গ্রিনিচ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিইপিজেডে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধদি চিটাগং ট্রাস্টের মেধাবৃত্তি প্রদান