চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধন

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ৯:৩১ পূর্বাহ্ণ

চব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম অনুশীলন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি বিসিবি পরিচালক ইসরাফিল খসরু। টুর্নামেন্ট কমিটির আহবায়ক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন ও সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহউদ্দিন। অনুষ্ঠানে কাউন্সিলর আমিনুল ইসলাম, হারুন রশিদ, টুর্নামেন্ট কমিটির কর্মকর্তা হারুন উর রশীদ, প্রবীন কুমার ঘোষ, এনামুল হক এনাম, কল্লোল সংঘের সহ সভাপতি মো. নাসির মিয়া, ক্রীড়া সংগঠক জাফর ইকবাল, আবদুল মোমেন বাবু, মোহাম্মদ আনাস, সাবেক ফিফা রেফারি আবদুল হান্নান মিরন, মোহাম্মদ শাহাজাহান, মোহাম্মদ বেলাল সহ টুর্নামেন্ট কমিটির কর্মকর্তা ও সদস্য, অংশগ্রহণকারী দলের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে ২টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলায় উল্লাস ৫২ গোলে কে এম স্পোর্টিং ক্লাবকে এবং ২য় খেলায় কল্লোল গ্রীন ১৪৫ গোলে স্টার ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক সাজিব বিকাশ বড়ুয়া টুটুল ও প্রসেনজিৎ রাজু।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে ‘ভালো দল’ বললেন কামিন্স
পরবর্তী নিবন্ধউদ্বোধনী ম্যাচে চকরিয়ার কাছে হেরে বিদায় স্বাগতিক সদর উপজেলার