চবিতে ফরিদপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের নবীন বরণ

চবি প্রতিনিধি | শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

ফরিদপুর জেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ফরিদপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের’ উদ্যোগে ২০২৪২৫ শিক্ষাবর্ষে চবিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয়। নাসিম খান ও সুমাইয়া সিমিয়েতের সঞ্চালনায় এবং মুন্না খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে একসাথে ২০ জন নবীন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র প্রভাষক আশরাফুল ইসলাম সুমন, শিক্ষার্থী ফাইরুজ সাদাফ দীপ প্রমুখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চমেক অধ্যাপক ড. হাসমত আলী মিয়া ও মুজাহিদ বেগ।

পূর্ববর্তী নিবন্ধমেট্রোপলিটন হাসপাতালে বাংলা বর্ষবরণ উৎসব
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু