চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী সাতঘাটিয়া পুকুরপাড় সংলগ্ন মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। গত ১৭ এপ্রিল রাতে ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোন গোল হয়নি। পরে টাইব্রেকারে কানাইমাদারী বেলায়ত আলী ফুটবল একাদশ ১–০ গোলে মধ্যম বরকল ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ প্রাইজমানি ও ট্রফি প্রদান করেন শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জাকির হোসেন। প্রবাসী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও মাষ্টার মো. মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মোহাম্মদ সোলাইমান কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হক, খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শহীদ খান। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ গিয়া উদ্দিন রানা, মোহাম্মদ নওশা মিয়া (মেম্বার), নজরুল ইমলাম কোম্পানি, নাজিমুল হক চৌধুরী, রুবেল দেব, মো. শহিদুল ইসলাম মো. সোহেল, ডাক্তার মোজাম্মেল হক, রনি বড়ুয়া, হারুন কন্ট্রাক্টর, রাশেদুল ইসলাম সুমন, মো. জসিম উদ্দিন, মো. আব্দুল আলিম, ইউসুফ সওদাগর, সুবল কুমার দেব, মিঠু তালুকদার, জাহেদ হোসেন খান, আব্দুল মজিদ, মো জেবল উদ্দিন, আদিল সিদ্দিকী, এস্কান্দর শাকিল ইফসান প্রমুখ।














