ঘুম আর এলো কই
এলো, এলো কি কেউ
আধভেজা বৃষ্টি হ্যাংলা বাতাস
জলজটে এক হাত তুলে বলি
আমি নূহের নৌকোর সেই খরগোশ
তোমার দুগ্ধস্নান এখন ভ্যান গাড়িতে পটল বেচে ফিরে
আমি তার পাশ দিয়ে হেঁটে যাই
নর্দমা উপছে ঘোমটা খুলে বেরিয়ে আসে চট্টগ্রাম
একটি বজ্রের অপেক্ষা আমাকে ম্যানহোলের ঢাকনায় আটকে দিয়ে
রিয়েক্ট দেয় হা হা।
জলে যাইও নাগো
রাই
আইজকালি আর
জলে যাইবার জাতের বিচার নাই












