চট্টগ্রাম অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস

| শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ৪:৩০ পূর্বাহ্ণ

ভারী বৃষ্টিপাতের প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে নদী লাগোয়া নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাপ্তাহিক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৯ জুলাই পর্যন্ত অথবা কাছাকাছি সময়ে দক্ষিণপূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগ, উজানে ভারতের ত্রিপুরা এবং মিয়ানমার লাগোয়া এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। খবর বিডিনিউজের।

এ সময় বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চল লাগোয়া উজানে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। তাতে চট্টগ্রাম বিভাগের সাঙ্গু, মাতামুহরী, হালদা, মুহরী, ফেনী, সেলোনিয়া ও গোমতী নদীর পানি দ্রুত বাড়তে পারে। ফলে চলতি সপ্তাহের দ্বিতীয়ার্ধে (৯ জুলাই) বান্দরবান, কঙবাজার, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি ও রাঙামাটির কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ৪ থেকে ৭ জুলাই কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কিছু স্থানে ব্রহ্মপুত্রযমুনা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকে ৩৬০০০ প্রধান শিক্ষকের শূন্য পদে পদোন্নতি প্রক্রিয়া শুরু : শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধতৈলারদ্বীপ সেতুতে আবার টোল আদায়ের বিজ্ঞপ্তি, জনমনে ক্ষোভ