চট্টগ্রামে হামে দুই শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে আরো দুই শিশু মারা গেছে। এদের মধ্যে একজন নগরী এবং আরেকজন উপজেলার। এখন পর্যন্ত হামে মারা গেছে ৩ শিশু। এছাড়া নতুন করে আরো ৯ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট হাম শনাক্ত হয়েছে ১৪৩ শিশুর। এছাড়া গতকাল হামের উপসর্গ নিয়ে সরকারিবেসরকারি হাসপাতালে ৭১ শিশু ভর্তি হয়েছে।

এদের মধ্যে ৬৭ জন নগরীর এবং ৪ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১ হাজার ৭৪৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৮৯ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৫৪ জন। অন্যদিকে মোট ৭জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধজাবেদ ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরো ৩ জনের সাক্ষ্য
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে শিশু হত্যার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড