চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ৫ মাসের শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল হামের উপসর্গ নিয়ে ওয়ারিসা নামে ৫ মাসের এক শিশু মারা গেছে। ওয়ারিসাকে লোহাগাড়া থেকে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে মোট মারা গেছে ২৪ জন। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে ৩ জন। অন্যদিকে গতকাল নতুন করে আরো ৮০ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ৭৮ জন নগরীর এবং ২ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৮ হাজার ৭৯১ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার ৫০৮ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৮৩ জন। অন্যদিকে এখন পর্যন্ত মোট হাম শনাক্ত হয়েছে ৭৪৩ জনের। অন্যদিকে গতকাল ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয় ৭৮ শিশুর। এ নিয়ে এখন পর্যন্ত নমুনা পাঠানো

হয়েছে ২ হাজার ২২৮ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধ২২ অনলাইন প্রতিষ্ঠানে অবৈধ লেনদেন, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আদালত থেকে যেভাবে মামলার নথি চুরি করলেন দুই অজ্ঞাত ব্যক্তি