চট্টগ্রামে আরো ১৪ শিশুর হাম শনাক্ত

উপসর্গ নিয়ে হাসপাতালে ৪৯ জন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ জুলাই, ২০২৬ at ৫:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ১৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট হাম শনাক্ত হয়েছে ৪৯৪ জনের। এছাড়া গতকাল আরো ৪৯ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারিবেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪৩ জন নগরীর এবং ৬ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৫ হাজার ৩৪ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪ হাজার ৮০৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২২৭ জন। অন্যদিকে মোট ১২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন। গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৮৯২ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধস্কুল শেষে বাড়ি ফেরা আর হল না সিফার
পরবর্তী নিবন্ধএকটা পদে চাকরির জন্য ৫-৬ লাখ আবেদন জমা পড়ছে : এলজিআরডি মন্ত্রী