চট্টগ্রামে আরও ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার নতুন করে আরও ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত চট্টগ্রামে ১ হাজার ২৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। এরমধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। এছাড়া চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪৩০ জন। এর আগে গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৫৩৬ জনের এবং মৃত্যু হয় দুইজনের। এছাড়া জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারি ২২ জন ও মৃত্যু ১ জন এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৮ জন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৯ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৪ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫ জন। চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ৭০৩ জন পুরুষ, ৩৩২ জন নারী এবং ২২৯ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও বৃক্ষরোপণ অভিযান
পরবর্তী নিবন্ধবান্দরবানে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষার প্রশিক্ষণ কার্যক্রম শুরু