চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২২ পূর্বাহ্ণ

সরকার ঘোষিত ৬০ হাজার কোটি টাকা প্রি–ফিন্যান্স ও রি–ফিন্যান্সের আওতায় ঋণ মঞ্জুরি ও বিতরণের অগ্রগতি, সিএমএসএমই ঋণ মঞ্জুরি ও বিতরণ, কৃষি ঋণ মঞ্জুরি ও বিতরণ, শ্রেণীকৃত ঋণ আদায়ে বিশেষ , বিশেষ পুনঃগঠন ও বিশেষ পুনঃতফসিলী করণের অগ্রগতি, ইসিএল, বাংলা কিউ/আর, ক্যাশলেস লেনদেনসহ অন্যান্য সকল ব্যবসায়িক পারফরমেন্স নিয়ে অগ্রণী ব্যাংক পিএলসি. চট্টগ্রাম সার্কেলের সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান এবং সকল শাখা প্রধান/শাখা ব্যবস্থাপক এবং আইবিইউ ব্যবস্থাপকদের নিয়ে পর্যালোচনা সভা গতকল নগরীর একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম। অনুষ্ঠানে চট্টগ্রাম সার্কেলের ৭৮ টি শাখার শাখা প্রধান, অঞ্চল প্রধান, নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সার্কেল উপমহাব্যবস্থাপক এ বি এম সাইফুদ্দীন খান চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলা কবিতায় শরতের রূপবন্দনা
পরবর্তী নিবন্ধসাজেদা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি