গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের (GMCA) বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে সম্পন্ন হয়েছে। কমিউনিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সভার সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, যা পরিচালনা করেন সংগঠনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল আজিম।
সভাটি সঞ্চালনা ও পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি নাসির উদ্দিন সুমন, যিনি পুরো কার্যক্রম সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন।
সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রেজারার মোহাম্মদ খান টিটু।
এজিএমের আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ হিসেবে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও সফলভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এটিএম হুমায়ুন কবির, জাহাঙ্গীর ইসহাক, মহিদুল মাওলা, মোঃ মনিরুজ্জামান এবং আনোয়ারুল আজিম। তাঁদের আন্তরিকতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।
চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফয়সাল কবির নিক্সন নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এছাড়া মোঃ মোরশেদ সেক্রেটারি এবং মোহাম্মদ খান টিটু ট্রেজারার হিসেবে নির্বাচিত হন।
গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন (GMCA) নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে এবং আশা প্রকাশ করছে যে তাঁদের নেতৃত্বে সংগঠন আরও সুসংগঠিত, শক্তিশালী ও কমিউনিটির কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।











