আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গ্রামীণ তথা একটি ইউনিয়নের সামাজিক অপরাধসহ সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গ্রাম পুলিশরা। গ্রাম পুলিশরা জনগণের সবচেয়ে কাছাকাছি থাকেন। তাই তাদের কাজের গতি বাড়াতে সরকার বাইসাইকেল বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, গ্রাম অঞ্চলে ইভটিজিং ও বাল্যবিবাহ রোধসহ আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন গ্রাম পুলিশরা। গতকাল সোমবার উপজেলার কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয়ে মাঠে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এদিন উপজেলার ৮টি ইউনিয়নের ৬৪ জন গ্রাম পুলিশকে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন সরকার, দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার, শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মেরী চৌধুরী, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী।
এসময় ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
একইদিন জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ঋণ ও সনদপত্র বিতরণ করেন নজরুল ইসলাম এমপি। এতে ১০ জনকে ৪০হাজার টাকা করে যুব ঋণ ও ১৫ জনকে প্রশিক্ষণ সনদ এবং সফল আত্মকর্মী সুভাষ দাস ও মোহাম্মদ আরিফকে ক্রেস্ট প্রদান করেন তিনি।












