গাঁয়ের ছবি

নবারুণ কান্তি বড়ুয়া | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

নদীর জলে নৌকা ভাসে

মাঝির গলায় গান,

ভাটির টানে যাচ্ছে ভেসে

বোঝাই করে ধান।

সোনার ধানের গন্ধ শুঁকে

খুশি চাষির মন,

সুখের হাসি তাদের জন্য

অমূল্য এক ধন।

নতুন চালে পিঠাপুলি

মন মাতানো মৌ,

পিঠা খেতে এলো ঘরে

পাশের বাড়ির বউ।

গরু চড়ে সবুজ ঘাসে

রাখাল বাজায় বীণ,

গাঁয়ের এমন ছবি দেখে

কাটে সবার দিন।

পূর্ববর্তী নিবন্ধহৃদরোগ প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি
পরবর্তী নিবন্ধতালের বড়া