খাগড়াছড়িতে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে ওলামা দল খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে দেশি–বিদেশি নানামুখী ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র রুখতে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আবছার। বিশেষ অতিথি ছিলেন ওলামা দল চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক কাজী এম এ হান্নান জিলানী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা। সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে খাগড়াছড়ি ঈদগাহ মাঠ থেকে এক শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিজিএমইএ চট্টগ্রামে মিলাদ ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধখানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা